Bangladesh Forward

বাংলাদেশ ফরওয়ার্ড

এন ইন্টেলেকচুয়াল ফোরাম

সংবাদ ও নিবন্ধ

← তালিকায় ফিরুনসংগঠন সংবাদ

বাংলাদেশ ফরোয়ার্ডের ৮ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

তানভীর আহমেদ · ২৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ফরোয়ার্ডের ৮ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
৮ম সাপ্তাহিক সভার ছবি

গত ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ফরোয়ার্ডের সভাকক্ষে ৮ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ফরোয়ার্ডের সভাপতি মনিরুল হক জনি এবং সভাটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ ফরোয়ার্ডের সাধারন সম্পাদক মশিউর রহমান শাফী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরোয়ার্ডের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান, বাংলাদেশ ফরোয়ার্ডের উপদেষ্টা মুর্তজা খান লোদি, বাংলাদেশ ফরোয়ার্ডের অর্থ সম্পাদক কনক নাজমুল ইসলাম, বাংলাদেশ ফরোয়ার্ডের সদস্য তানভীর আহমেদ, সাব্বির রশিদ মিম, এ টি এম তৌফিকুল ইসলাম, শুয়াইব বিন হুমায়ূন সাজিদ, নেজা মাহমুদ।

৮ম সাপ্তাহিক সভায় "Policy Breakfast" ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়

এই সভায় বাংলাদেশ ফরোয়ার্ডের বিগত কার্যক্রমগুলোর মূল্যান ও বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ ফরোয়ার্ডের কার্যক্রমকে গতিশীল করতে ভবিষ্যতে কি ধরনের কার্যক্রম করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পলিসি লেভেলের কার্যক্রমে দেশের তরুন প্রজন্মকে সম্পৃক্ত করতে কিছু কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সকালে "Policy Breakfast" নামের একটা ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। Policy Breakfast ইভেন্টে দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়।